ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সৌদি আরবে রোজা কবে শুরু, জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বের কোটি কোটি মুসলিমের অপেক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।

দেশটির সুপ্রিম কোর্ট এবং জাতীয় চাঁদ দেখা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় আরবের বিভিন্ন প্রান্তে রমজানের নতুন চাঁদ দেখা গেছে। এর ফলে সৌদি আরবে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই শুরু হচ্ছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র সিয়াম সাধনার মাস। আজ এশার নামাজের পর থেকেই দেশটিতে পবিত্র তারাবিহ নামাজ শুরু হচ্ছে।

আরও পড়ুন

সৌদি আরবের এই ঘোষণার সাথে মিল রেখে সাধারণত সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই বুধবার থেকে রমজান শুরু হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সন্ধ্যায় পবিত্র মক্কা ও মদিনাসহ দেশের বিভিন্ন মানমন্দিরে আধুনিক টেলিস্কোপ ও খালি চোখে চাঁদ পর্যবেক্ষণের পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখার সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মমন্ত্রীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রমজান শুরু হয়। সেই হিসেবে আগামীকাল বুধবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এ দেশে রোজা শুরু হবে। তবে দেশের কোনো প্রান্ত থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেলে আজ রাতেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে কমিটি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজেদের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। এরই ধারাবাহিকতায় এবার মার্কিন কংগ্রেসে নতুন ইতিহাস গড়ার পথে রয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। 
নিজেদের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে ৫ কারণে ভরাডুবি হলো রিপাবলিকানদের
এবারের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের ব্যাপকতাকে হোয়াইট হাউজে ট্রাম্পের দুই বছরের শাসনের বিরুদ্ধে মার্কিন ভোটারদের জোরালো প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে ৫ কারণে ভরাডুবি হলো রিপাবলিকানদের
সৌদিজুড়ে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত এই আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। খবর গালফ নিউজের মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে এনসিএম জানায়, দেশটির বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া, ধূলিঝড় এবং নিচু এলাকায় জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডার, হাইল ও নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মক্কা নগরী ছাড়াও তায়েফ, আল জুমুম, বাহরা, মাইসান, আদহাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, জেদ্দা, রাবিগ ও খুলাইস এলাকায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এনসিএম আরও জানিয়েছে, ঝড়ের সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়া বইতে পারে। এতে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি উপকূলীয় এলাকায় উত্তাল ঢেউ সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও টর্নেডো ও জলস্তম্ভ তৈরির আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া কেন্দ্রের হালনাগাদ পূর্বাভাস ও সরকারি নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: গালফ নিউজ আরটিভি/এসকে
সৌদিজুড়ে সতর্কতা জারি
বৃষ্টির জন্য নামাজ পড়বেন কাতারের আমির
কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিসকা’ আদায়ের আহ্বান জানিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
বৃষ্টির জন্য নামাজ পড়বেন কাতারের আমির
থানার ভেতরে নারীকে ধর্ষণের অভিযোগ, সব পুলিশ বরখাস্ত
ভারতের ঝাড়খণ্ডে থানার ভেতরে এক নারীকে ধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় কর্মরত ১৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
থানার ভেতরে নারীকে ধর্ষণের অভিযোগ, সব পুলিশ বরখাস্ত
আরও পড়ুন
সৌদিজুড়ে সতর্কতা জারি
সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
আবারও সৌদিতে সতর্কতা জারি