images

আন্তর্জাতিক

ভারতে জাদুটোনার অভিযোগে নারী ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৫৪ পিএম

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে জাদুটোনা করার অভিযোগে এক নারী ও তার ১০ মাসের শিশুপুত্রকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসি।

পুলিশ জানায়, নিহত নারীর নাম জ্যোতি সিংকু। গত মঙ্গলবার রাতে তার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় তার স্বামী কোলহান সিংকুও গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, গ্রামে ছড়িয়ে পড়া গুজব ও কুসংস্কার এ হামলার পেছনে ভূমিকা রেখেছে। সম্প্রতি গ্রামের এক ব্যক্তির অসুস্থতা ও মৃত্যুর জন্য জ্যোতি সিংকুকে দায়ী করা হয়। এরপর উত্তেজিত লোকজন তার বাড়িতে হামলা চালায়।

ঝাড়খণ্ডের কুদসাই নামের একটি প্রত্যন্ত গ্রামে এ ঘটনাটি ঘটে। গ্রামটি রাজ্যের রাজধানী রাঞ্চি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-এর তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে ভারতে জাদুটোনার অভিযোগে আড়াই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী।

আরও পড়ুন
india

৩ বছরের শিশুসহ ৩৩ নাবালককে যৌন নির্যাতন, ভারতীয় দম্পতির মৃত্যুদণ্ড

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও ফৌজদারি ষড়যন্ত্রের মামলা করা হয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন।

আরটিভি/এসকে