ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৩ বছরের শিশুসহ ৩৩ নাবালককে যৌন নির্যাতন, ভারতীয় দম্পতির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ-এর বান্দা জেলায় শিশুদের ওপর ভয়াবহ ও ধারাবাহিক যৌন নির্যাতনের ঘটনায় এক দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিশেষ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন রামভবন ও তার স্ত্রী দুর্গাবতী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আদালত ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) ও শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন (পকসো)-এর একাধিক ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, অপরাধগুলোর ব্যাপকতা, নির্মমতা এবং ভুক্তভোগী শিশুদের ওপর দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক প্রভাবের কারণে মামলাটি ‘রেয়ারেস্ট অব দ্য রেয়ার’ বা বিরলতম অপরাধের আওতায় পড়ে।

তদন্তে উঠে আসে, অভিযুক্ত দম্পতি ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বান্দা ও চিত্রকূট জেলায় অন্তত ৩৩ জন নাবালক ছেলেকে পরিকল্পিতভাবে যৌন নির্যাতন করে। ভুক্তভোগীদের মধ্যে কয়েকজনের বয়স ছিল মাত্র তিন বছর।

অনেক শিশু মারাত্মক শারীরিক আঘাতে হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়। কেউ কেউ দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় ভুগছে, আর অধিকাংশ এখনও গভীর মানসিক ট্রমার সঙ্গে লড়াই করছে বলে জানায় তদন্ত সংস্থা সিবিআই।

আদালত রায়ে প্রত্যেক ভুক্তভোগীকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের বাড়ি থেকে জব্দ করা নগদ অর্থ সমানভাবে ভুক্তভোগীদের মধ্যে বণ্টনেরও নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের অর্থ শিশুদের চিকিৎসা, মানসিক পুনর্বাসন ও সামাজিক পুনরুদ্ধারে ব্যয় করতে বলা হয়েছে।

তদন্তে প্রমাণিত হয়, রাষ্ট্রীয় সেচ বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রামভবন ও তার স্ত্রী শিশুদের প্রলুব্ধ করতে টাকা, উপহার এবং অনলাইন ভিডিও গেমের সুযোগ ব্যবহার করতেন। বিশ্বাস অর্জনের পর শিশুদের ওপর বারবার যৌন নির্যাতন চালানো হতো এবং সেই নির্যাতনের ভিডিও ও ছবি তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়।

আদালত বলেন, এসব অপরাধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বহু বছর ধরে চলা একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক শোষণের অংশ। এই রায়ের মাধ্যমে শিশু যৌন নির্যাতনের বিরুদ্ধে কঠোর বার্তা দিল ভারতের বিচার বিভাগ।

সূত্র: গালফ নিউজ

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারে আপত্তি ভ্যান্সের