images

আন্তর্জাতিক

ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৩:৪৩ পিএম

ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দেশের বিভিন্ন অঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ক্ষতি হয়েছে। দেশের রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ চলছে এবং জনগণের কাছে নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়ার সব ধরনের চেষ্টা করা হচ্ছে। তিনি জনগণকে সতর্ক করে বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানি ও বিদ্যুৎ ব্যবহারে সংযম অবলম্বন করা উচিত।

আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি সরবরাহ লাইনে ক্ষতি হয়েছে। তবে মন্ত্রী কোনো নির্দিষ্ট স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করেননি।

ইরান সরকার জানিয়েছে, জরুরি মেরামতের জন্য বিশেষ দলগুলো কাজ করছে। সরকারি কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলছেন, জনজীবন স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
HURMUS-PRONALI

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, নিহত ২ ভারতীয়

চলমান সংঘাতের কারণে ইরানে জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় চাপ বাড়ছে। কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনীয় ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সরকারি ঘোষণার দিকে নজর রাখছে।

আরটিভি/এসকে