images

আন্তর্জাতিক

ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ১১:৪০ এএম

ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হাইফা, তেল আবিব ও জেরুজালেমের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কিছু মার্কিন সামরিক ঘাঁটিও হামলার লক্ষ্য ছিল।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এটি এখন পর্যন্ত সবচেয়ে তীব্র হামলাগুলোর মধ্যে একটি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, মঙ্গলবার রাতে তারা ‘খোরামশাহর’ নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

আইআরজিসি জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া হাইফা, পশ্চিম জেরুজালেম ও বীর ইয়াকুব এলাকার সামরিক স্থাপনাগুলোও হামলার লক্ষ্য ছিল।

ইরান আরও জানিয়েছে, ইরাকের এরবিল শহরের একটি মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরকেও তারা লক্ষ্য করেছে।

আরও পড়ুন
IRAQ

ইরাকে মার্কিন কূটনৈতিক স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা

অপরদিকে, ইসরায়েল জানিয়েছে, তারা ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। নাগরিকদের আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া সৌদি আরব জানিয়েছে, একটি তেলক্ষেত্রের দিকে যাচ্ছিল এমন দুটি ড্রোন তারা আকাশেই ধ্বংস করেছে।

আরটিভি/এসকে