ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ইরাকে মার্কিন কূটনৈতিক স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১১:১৭ এএম
ছবি: সংগৃহীত

ইরাকে একটি গুরুত্বপূর্ণ মার্কিন কূটনৈতিক স্থাপনায় মঙ্গলবার(১০ মার্চ) ড্রোন হামলা চালানো হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলাটি এমন সময়ে ঘটলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। খবর রয়টার্স।

রয়টার্সের কাছে পাওয়া এক মার্কিন কর্মকর্তা এবং পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ সতর্কতা অনুসারে, বাগদাদের কূটনৈতিক সহায়তা কেন্দ্রে ড্রোন আঘাত হানে। হামলার সময় কেন্দ্রের মানুষদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সতর্কতায় বলা হয়, হামলার সময় বাগদাদ বিমানবন্দর সংলগ্ন একটি গার্ড টাওয়ারেও আঘাত হয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বাগদাদের কম্পাউন্ডের দিকে মোট ছয়টি ড্রোন ছোড়া হয়েছিল, যাদের মধ্যে পাঁচটি ধ্বংস করা সম্ভব হয়। হামলাটি সম্ভবত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক পরিচালিত করেছে।

ইরাক এই হামলার নিন্দা জানিয়েছে, যদিও ক্ষতিগ্রস্ত মার্কিন স্থাপনার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে তারা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

এর আগে, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের উপর আক্রমণ শুরু করে। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে মার্কিন ও ইসরাইলি আক্রমণ অব্যাহত থাকলে তারা উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ বন্ধ করতে পারে।

মঙ্গলবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ২০ হাজারের বেশি ডাকযোগে দেওয়া ভোট গণনা বন্ধের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
ফ্রান্সে টিভি চ্যানেল বন্ধের দাবিতে ৫ লাখের বেশি মানুষের স্বাক্ষর
ফ্রান্সের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনিউজ বন্ধের দাবিতে করা আবেদনে পাঁচ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
ফ্রান্সে টিভি চ্যানেল বন্ধের দাবিতে ৫ লাখের বেশি মানুষের স্বাক্ষর
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। 
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে টানা চার বছর যৌন নির্যাতনের দায়ে জেমা বেকার (৪২) নামে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার দিন দিন আরও বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রলসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে বলে অর্থনীতিবিদদের পূর্বাভাস আরও জোরালো হলো।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
আরও পড়ুন
ইরাক থেকে চুয়াডাঙ্গা, মাটির নিচে ঘাঁটি গেড়ে সাধনা করছেন এই নারী
ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইরাক
দীর্ঘ প্রায় ২৩ বছর পর ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, যা বললেন ট্রাম্প
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী