সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০১:১২ পিএম
ইরানের ওপর কঠোর হামলা অব্যাহত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প নিয়মিত আরব নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিশেষ করে সৌদি যুবরাজের সঙ্গে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ ট্রাম্পকে সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর পদক্ষেপ না নেয়, তবে পরিণতি মারাত্মক হতে পারে। মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, সৌদি যুবরাজ প্রয়াত রাজা আব্দুল্লাহর পরামর্শ অনুযায়ী শত্রুর মূল উৎস বা নেতা সম্পূর্ণভাবে নির্মূল করার প্রয়োজনীয়তা বারবার জানিয়েছেন।
এর আগে, ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালাতে শুরু করে। চলতি সোমবার (১৬ মার্চ) পর্যন্ত এই হামলা টানা ১৭ দিন ধরে অব্যাহত রয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলার পেছনে ইসরায়েল ও সৌদি আরবের চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরটিভি/এসকে