হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১০ রোগীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ১১:৫৪ এএম


হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১০ রোগীর
ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার(১৬ মার্চ) ভোর ৩টার দিকে ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে আগুন লেগে রোগীদের উদ্ধার করতে গিয়ে আরও ১১ জন হাসপাতাল কর্মী দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সংকটাপন্ন রোগীদের চিকিৎসা চলাকালীন হঠাৎ ট্রমা কেয়ার আইসিইউতে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখা দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো ইউনিটে। 

ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রোগীদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু করে। হাসপাতালের অন্যান্য কর্মীরাও উদ্ধার কার্যক্রমে অংশ নেন। মোট ২৩ জন রোগীকে অন্যান্য ইউনিটে স্থানান্তরিত করা হয়। এসময় সাতজন গুরুতর রোগী মারা যান, এবং আরও তিনজন রোগী পরে প্রাণ হারান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং ঘটনাস্থল পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী জানান, নিহত রোগীদের পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission