images

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে ইরানি জাহাজ চলাচলের অনুমতি দিল যুক্তরাষ্ট্র

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০৯:৩৮ পিএম

পারস্য উপসাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার ফলে প্রণালি দিয়ে ট্যাংকার চলাচল কমে গেছে। তবে বিশ্বব্যাপী সরবরাহ ঠিক রাখতে হরমুজ প্রণালি দিয়ে ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে যাতায়াতের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। 

সোমবার (১৬ মার্চ) প্যারিসে সিএনবিসির ব্রায়ান সুলিভানকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

বেসেন্ট বলেন, ‘ইরানি জাহাজগুলো ইতোমধ্যেই বেরিয়ে আসছে এবং আমরা বাকি বিশ্বে সরবরাহের জন্য এটি ঘটতে দিয়েছি।’ ভারত ও চীনের জাহাজসহ আরও জাহাজ এখন জলপথ দিয়ে যাচ্ছে এবং যান চলাচল বৃদ্ধি করা উচিত বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Trump

কোণঠাসা হয়ে পড়ছেন ট্রাম্প, বিপদে হাত ছেড়ে দিচ্ছে বন্ধুরা!

বেসেন্ট আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ওয়াশিংটনের লক্ষ্য হলো ইরানের সামরিক সক্ষমতা। এর মধ্যে রয়েছে নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শিল্প।

ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে যে মার্কিন নৌবাহিনী ও মিত্র বাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দেওয়া শুরু করার আগেই প্রণালি দিয়ে ট্যাঙ্কার চলাচল বৃদ্ধি পাবে। 

তিনি বলেন, ভারতকে সরবরাহকারী ট্যাঙ্কারগুলো প্রণালি দিয়ে চলাচল করেছে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, কিছু চীনা জাহাজও উপসাগর থেকে বেরিয়ে আসছে।

এদিকে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্র সংকীর্ণ সমুদ্র পথ দিয়ে লাখ লাখ ব্যারেল তেল রপ্তানি অব্যাহত রেখেছে। ইরান প্রতিদিন প্রায় ১.৫ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করছে।

আরটিভি/এসআর