images

আন্তর্জাতিক

এবার ট্যাঙ্ক চালাতে দেখা গেল কিম জং উনের কিশোরী কন্যাকে

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৫:০১ পিএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কিশোরী কন্যাকে এবার সামরিক ট্যাঙ্ক চালাতে দেখা গেছে। শুক্রবার(২০ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা  কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, কিমের মেয়ে ট্যাঙ্ক চালাচ্ছেন এবং তার পেছনে বসে আছেন কিম নিজে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের প্রকাশ্য উপস্থিতি ইঙ্গিত দিতে পারে যে, কিমের মেয়ে যিনি কিম জু এ নামে পরিচিত ভবিষ্যতে নেতৃত্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, তার বয়স বর্তমানে প্রায় ১৩ বছর।

ছবিতে দেখা যায়, চালকের আসনে বসে মনোযোগ দিয়ে ট্যাঙ্ক চালাচ্ছেন জু এ। এ সময় তার চুল বাতাসে উড়ছিল, আর হাসিমুখে ট্যাঙ্কের টারেটের সঙ্গে হেলান দিয়ে ছিলেন কিম। ট্যাঙ্কের বাইরে আরও কয়েকজন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগেও চলতি মাসে তাকে একটি ফায়ারিং রেঞ্জে রাইফেল তাক করতে এবং অন্য এক ঘটনায় হ্যান্ডগান দিয়ে গুলি চালাতে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে বাবার সঙ্গে বিভিন্ন সামরিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার ঘন ঘন উপস্থিতি আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি করেছে।

তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো তার নাম বা বয়স সম্পর্কে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

কেসিএনএ জানায়, কিম জং উন বৃহস্পতিবার একটি নতুন ধরনের ট্যাঙ্কের মহড়া তদারকি করেন, যা ড্রোন ও ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে উন্নত আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করেছে।

আরও পড়ুন
IRAN

ইরানের বিরুদ্ধে জাপানসহ ৬ দেশের একজোট

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে কিম জং উন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রসহ দেশের কৌশলগত অস্ত্রভাণ্ডার জোরদার করার পাশাপাশি প্রচলিত সামরিক শক্তির আধুনিকীকরণেও গুরুত্ব দিয়ে আসছেন।

আরটিভি/এসকে