ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ইরানের বিরুদ্ধে একজোট জাপানসহ ৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার পর বিশ্ববাজারে তেল-গ্যাসের দাম বৃদ্ধিতে উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতিতে ইউরোপের কয়েকটি দেশ ও জাপান নিরাপত্তা ও জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিত করতে যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপানের নেতারা এক যৌথ বিবৃতিতে জানান, তারা গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-তে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। যদিও কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে বেসামরিক অবকাঠামো, বিশেষ করে তেল ও গ্যাস স্থাপনাগুলোর ওপর হামলা বন্ধে অবিলম্বে একটি সর্বাত্মক স্থগিতাদেশের আহ্বান জানানো হয়।

এদিকে, জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) সদস্য দেশগুলোর কৌশলগত তেলের মজুত থেকে সমন্বিতভাবে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির ইতিহাসে এটিকে সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে তেল ও গ্যাসের উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এই প্রেক্ষাপটেই আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত এই উদ্যোগ সামনে এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
যুক্তরাষ্ট্রে করোনাকালীন সরকারি আর্থিক সহায়তার ১ কোটি ৮০ লাখ ডলার (১৮ মিলিয়ন ডলার) জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
অনলাইনে বিয়ের দাওয়াত এতিম তরুণের, হাজির ১০ হাজারের বেশি অতিথি!
চীনে বিয়েতে আত্মীয়স্বজনের উপস্থিতি কম হবে ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত মানুষদের দাওয়াত দিয়েছিলেন এক তরুণ।
অনলাইনে বিয়ের দাওয়াত এতিম তরুণের, হাজির ১০ হাজারের বেশি অতিথি!
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নীতি পরিবর্তনের চাপ বাড়ছে।
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে তীব্র তাপপ্রবাহ।
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের
ফিলিপাইনের উত্তরাঞ্চলের আপায়াও প্রদেশের ফ্লোরা এলাকার বনে প্রথমবারের মতো দেখা মিলেছে বিপন্ন প্রজাতির বিশালাকৃতির সোনালি মুকুটধারী উড়ন্ত শিয়াল বাদুড়ের। এর দুই ডানা ছড়ালে দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।
ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের
আরও পড়ুন
হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত
‘আমরা ট্রাম্পকে হত্যা করব’, তেহরানে বিশাল বিলবোর্ডে ইরানের হুমকি
নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প
হঠাৎ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়