images

আন্তর্জাতিক

আল-আকসায় ঈদের নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের ওপর হামলা

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৫:৩১ পিএম

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ে আসা মুসল্লিদের বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী এমন অভিযোগ উঠেছে। নামাজে অংশ নিতে গেলে মুসল্লিদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঈদের সকালে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী মুসল্লিদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে আশপাশের সড়কেই নামাজ আদায় করতে বাধ্য হন। 

এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এদিকে, প্রায় তিন সপ্তাহ ধরে আল-আকসা মসজিদ বন্ধ রয়েছে বলে জানা গেছে। ঈদের দিনও মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হয়নি। জেরুজালেমের বিভিন্ন চেকপয়েন্ট বন্ধ করে দেওয়ায় অনেক ফিলিস্তিনি মসজিদে যেতে পারেননি, ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এবং ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

আরও পড়ুন
AL-AQSA-MOSQUE

আল-আকসায় ঈদের নামাজ আদায়ে ইসরায়েলি বাধা, গাজায় ধ্বংসস্তূপে ঈদ পালন

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

আরটিভি/এসকে