images

আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

শনিবার, ২১ মার্চ ২০২৬ , ০৭:৩৬ এএম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং দামের ক্ষেত্রে বড় ধাক্কা লেগেছে। এই সংকট কাটাতে আগামী ৩০ দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই সাময়িক অনুমোদন শুধু নিষেধাজ্ঞার আওতায় থাকা সেসব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলো ইতোমধ্যে পরিবহনের পথে (ট্রানজিট) রয়েছে। নতুন কোনো ক্রয়াদেশের জন্য না।

আরও পড়ুন
Web-Image---Copy

ডিএইচএস শাটডাউনে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তীব্র ভোগান্তি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে দেশ দুটির সঙ্গে সম্পৃক্ততা আছে এমন জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এর ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাসের চালান পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানির দামে বড় ধরনের ধাক্কা লেগেছে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: আল–জাজিরা

আরটিভি/এমএইচজে