ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ডিএইচএস শাটডাউনে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তীব্র ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৭:১৬ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) আংশিকভাবে বন্ধ থাকায় ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) জনবল সংকট তীব্র হয়েছে, যা এই ভোগান্তির মূল কারণ।

টানা কয়েক সপ্তাহ বেতন না পাওয়ায় টিএসএ কর্মীদের মধ্যে অনুপস্থিতি বেড়েছে। ফলে নিরাপত্তা চেকপয়েন্টে তল্লাশি কার্যক্রম ধীর হয়ে পড়েছে এবং যাত্রীদের অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে টেক্সাসের হিউস্টন এবং নিউইয়র্কের কুইন্সের বড় বিমানবন্দরগুলোতে ব্যস্ত সময়ে অপেক্ষার সময় দুই ঘণ্টা পর্যন্ত পৌঁছে যায়। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪-এ নিরাপত্তা তল্লাশির লাইনে অপেক্ষা করতে হয়েছে সর্বোচ্চ ৪২ মিনিট।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ফেডারেল সংস্থাগুলোর শাটডাউনের কারণে টিএসএ চেকপয়েন্টে অপেক্ষার সময় স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। যাত্রীদের সহায়তায় অতিরিক্ত কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তবে ভ্রমণের সময় অতিরিক্ত সময় হাতে রেখে আসার অনুরোধ করা হচ্ছে।

এরই মধ্যে বসন্তকালীন ভ্রমণ মৌসুম সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। শিল্প সংস্থা ‘এয়ারলাইন্স ফর আমেরিকা’র হিসাব অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহে প্রায় ১২ কোটি ১০ লাখ যাত্রী আকাশপথে ভ্রমণ করবেন, যা গত বছরের তুলনায় ৪ শতাংশ বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, দেশের বিভিন্ন বিমানবন্দরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দর কর্তৃপক্ষও সতর্ক করে জানিয়েছে, লাইন দীর্ঘ হচ্ছে। বিমানবন্দরে আসার আগে পর্যাপ্ত সময় হাতে রাখুন। অপেক্ষার সময় দিনভেদে পরিবর্তিত হতে পারে।

ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ডিএইচএসের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার পর এই শাটডাউন শুরু হয়। ফেডারেল অভিবাসন নীতি, বিশেষ করে কঠোর নিয়ন্ত্রণ আরোপ নিয়ে সিনেটে অচলাবস্থার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

টিএসএের ভারপ্রাপ্ত উপপ্রশাসক অ্যাডাম স্টাল সতর্ক করে বলেছেন, এই অবস্থা চলতে থাকলে ছোট বিমানবন্দরগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের অতিরিক্ত জনবল পুরোপুরি শেষ হয়ে গেছে।

আরও পড়ুন

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, শাটডাউন অব্যাহত থাকলে ভ্রমণব্যবস্থায় আরও বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেবে।

তিনি বলেন, টিএসএ কর্মীরা আবারও বেতন হারাতে যাচ্ছেন। তখন বর্তমান পরিস্থিতি তুচ্ছ মনে হবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ২ হাজার ৫৫১টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ১০৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’