images

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বাড়িতে ৪ লিটার পেট্রোল রাখায় ব্যক্তির কারাদণ্ড

রোববার, ২৯ মার্চ ২০২৬ , ০৯:২০ পিএম

শ্রীলঙ্কার কুরুনেগালা জেলার কোবেগানে এলাকায় নিজ বাড়িতে মাত্র ৪ লিটার পেট্রোল রাখার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত। 

শনিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার কুরুনেগালা জেলার কোবেগানে এলাকার ৪৮ বছর বয়সী এক বাসিন্দাকে অবৈধভাবে ৪ লিটার পেট্রোল রাখার অভিযোগে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে প্রায় ১ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির দাবি, তিনি ওই পেট্রোল বিক্রির উদ্দেশ্যে নয়, বরং ঘরোয়া প্রয়োজনে সংরক্ষণ করেছিলেন।

এদিকে পুলিশ আদালতকে জানিয়েছে, জ্বালানি সংরক্ষণে নিষেধাজ্ঞা চলাকালে ওই ব্যক্তিকে ৪ লিটার পেট্রোলসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ১৯৭৯ সালের পেট্রোলিয়াম প্রোডাক্টস (রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল অব সাপ্লাইজ) আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন
USA-ARMY

ইরানের মাটিতে মার্কিন সেনারা প্রবেশ করলে ফিরে যাবে 'কফিনে'

অভিযুক্তের আইনজীবী আদালতে যুক্তি দেন, তার মক্কেল পেট্রোল বিক্রির জন্য সংরক্ষণ করেননি; বরং ঘাস কাটার মেশিনে ব্যবহারের জন্য রেখেছিলেন। আইন অনুযায়ী যথাযথ কাগজপত্র থাকা নিবন্ধিত যানবাহনের মালিক ‘পেট্রোল ব্যবহারকারী’ হিসেবে বিবেচিত হন এবং পেট্রোল সংরক্ষণের অধিকার রাখেন। তবে আইনে সংরক্ষণের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ না থাকায় এত অল্প পরিমাণ পেট্রোল রাখার জন্য মামলা দায়েরের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অভিযুক্তের আইনজীবী আদালতে যুক্তি দেন, তার মক্কেল পেট্রোল বিক্রির জন্য সংরক্ষণ করেননি; বরং ঘাস কাটার মেশিনে ব্যবহারের জন্য রেখেছিলেন।

তিনি বলেন, আইন অনুযায়ী যথাযথ কাগজপত্র থাকা নিবন্ধিত যানবাহনের মালিক ‘পেট্রোল ব্যবহারকারী’ হিসেবে বিবেচিত হন এবং পেট্রোল সংরক্ষণের অধিকার রাখেন।

তবে আইনে সংরক্ষণের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ না থাকায় এত অল্প পরিমাণ পেট্রোল রাখার জন্য মামলা দায়েরের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরটিভি/এমএ