বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৬:০৬ পিএম
ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি হামলার পর বিশ্বব্যাপী তেল ও গ্যাস সংকটের মধ্যে রাশিয়া তার তেল বাণিজ্য থেকে দ্বিগুণ আয় করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আল জাজিরা রয়টার্সের তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির শেষের মার্কিন-ইসরায়েলি বিমান হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠে গেছে।
রয়টার্সের হিসাব অনুযায়ী, রাশিয়ার তেলের ওপর প্রযোজ্য খনিজ উত্তোলন কর মার্চে ৩২৭ বিলিয়ন রুবল থাকলেও এপ্রিল মাসে তা বেড়ে ৭০০ বিলিয়ন রুবল হয়, যা প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার সমান।
আল জাজিরা উল্লেখ করেছে, এই আয় ইরান যুদ্ধ থেকে রাশিয়ার জন্য অপ্রত্যাশিত লাভের প্রথম বাস্তব প্রমাণগুলোর মধ্যে অন্যতম।
সূত্র: আল জাজিরা
আরটিভি/এসকে