ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

মাছ ধরার জালে ধরা পড়ল আন্ডারওয়াটার ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ লম্বক প্রণালীতে মাছ ধরার জালে ধরা পড়েছে টর্পেডোর মতো দেখতে একটি আন্ডারওয়াটার ড্রোন, যা চীনের বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) ড্রোনটি উদ্ধার করা হয়।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বালি ও লম্বক দ্বীপের মধ্যবর্তী গভীর সমুদ্রপথটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে বড় যুদ্ধজাহাজ ও সাবমেরিন চলাচলের জন্য এই রুটটি বিশেষভাবে উপযোগী হওয়ায় অঞ্চলটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কাছেও সামরিকভাবে অত্যন্ত সংবেদনশীল।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় জেলেরা সমুদ্রে মাছ ধরার সময় জাল ফেলার একপর্যায়ে লম্বক উপকূল থেকে কয়েক কিলোমিটার উত্তরে গভীর পানিতে টর্পেডোর মতো দেখতে একটি বস্তু দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা সেটি তীরে নিয়ে আসেন এবং পরে স্থানীয় প্রশাসনকে খবর দেন।

উদ্ধার হওয়া ড্রোনটির দৈর্ঘ্য প্রায় ৩.৭ মিটার (১২ ফুট) এবং ব্যাস ০.৭ মিটার। সিলিন্ডার আকৃতির এই ডিভাইসটিতে বিস্ফোরক বা তেজস্ক্রিয় কোনো উপাদান রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখেছে পুলিশ।

আরও পড়ুন

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এটি সম্ভবত সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে ব্যবহৃত একটি প্রযুক্তিগত ডিভাইস। তবে কৌশলগতভাবে সংবেদনশীল এই এলাকায় এমন একটি চীনা ড্রোন সদৃশ ডিভাইস উদ্ধার হওয়ায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ জলপথগুলোতে সামরিক ও গোয়েন্দা তৎপরতা বাড়ছে, আর এই ঘটনার মধ্য দিয়ে সেই প্রতিযোগিতার আরেকটি দিক সামনে এলো।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
জানা গেছে, বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই নিজেদের ক্যামেরাম্যান বিকাশকে একই সঙ্গে বিয়ে করেছেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)।
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
যুদ্ধের কারণে পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। 
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
মুক্তি পেয়েই ভিডিওবার্তায় গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ঘিরে চলছে ধরপাকড়। পুলিশের এই অভিযানে গতকাল আটক হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। রাতে মুক্তি দেওয়া হলে পুলিশের উপর গুরুত্বর অভিযোগ তুলেছেন তিনি। রোববার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় রাঠি বলেছেন, তাকে ‘অপহরণ’ করা হয়েছিল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল। কর্মকর্তাদের মতে, শনিবার রাত ৩টার সময় রাঠিকে মুক্তি দেয়া হয় এবং তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটিতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছিল। ভিডিওবার্তায় রাঠি তার ভারতীয় পাসপোর্ট বলে দাবি করা একটি পাসপোর্ট দেখান এবং তিনি একজন বিদেশি নাগরিক, যিনি বিক্ষোভে অংশ নিতে চাইছিলেন—এমন দাবি করে প্রকাশিত প্রতিবেদনগুলোর সমালোচনা করেন।  তিনি বলেন, আমি একজন ভারতীয় নাগরিক এবং একজন সাধারণ নাগরিকের যে অধিকার রয়েছে, আমারও সেই একই অধিকার রয়েছে। তিনি অভিযোগ করেন, শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে, যখন তিনি ঘুমিয়ে ছিলেন, তখন তার মা দরজা খুলেছিলেন, কারণ বাইরে বেশ কয়েকজন লোক ঘোরাফেরা করছিল। তার দাবি, তারা পুলিশ কর্মকর্তা ছিলেন না, বরং সাধারণ পোশাকে থাকা লোকজন ছিলেন। তিনি বলেন, প্রায় ২০ জন হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন। তিনি বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই এই লোকেরা আক্ষরিক অর্থেই আমাকে অপহরণ করে। আমি এখানে অপহরণ শব্দটি ব্যবহার করছি, কারণ এটি কোনো গ্রেপ্তার নয়। তিনি বলেন, আমি যদি বিক্ষোভে যেতাম, তাহলে আমাকে আটক করা হতো। তার অভিযোগ, নেমপ্লেট ছাড়া কিছু ‘গুণ্ডাকে’ পাঠানো হয়েছিল তাকে ‘অপহরণ’ করার জন্য। তিনি বলেন, তারা আমাকে সোজাসুজি টেনেহিঁচড়ে নিয়ে যায়। মানে, একটু কল্পনা করে দেখুন, একজন অপরাধীকে যেভাবে নিয়ে যাওয়া হয়। তারা আমাকে শোবার ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে। সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে যায়। এখানে আমি গুরুতরভাবে আহত হয়েছি। আমার সারা শরীরে এ ধরনের ক্ষত রয়েছে। রাঠি আরও অভিযোগ করেন যে তাকে তার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয়নি। তিনি বলেন, আপনারা কি এমন কোনো গণতান্ত্রিক দেশের কথা শুনেছেন, যেখানে একজন সাধারণ নাগরিক কোনো আইন ভাঙেননি, যিনি শুধু সত্যের পক্ষে এবং দেশের কল্যাণের জন্য নিজের কণ্ঠস্বর তুলেছেন, যিনি একটি উন্নত নির্বাচন কমিশনের দাবি জানিয়েছেন, তাকে তার নিজের বাড়ির শোবার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়, অপহরণ করা হয়, তার বাবা-মাকে মারধর করা হয় এবং তারপর এভাবে তাকে নিয়ে যাওয়া হয়? তিনি পরিস্থিতিটিকে একটি ‘অনানুষ্ঠানিক জরুরি অবস্থা’ বলে অভিহিত করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘দেশকে একনায়কতন্ত্রে পরিণত করার’ অভিযোগ তোলেন। আরটিভি/এসআর  
মুক্তি পেয়েই ভিডিওবার্তায় গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তের ঘোষণা ট্রাম্প প্রশাসনের
ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া
ভিসা সহজীকরণে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক
কোচিং লাইসেন্স জালিয়াতিতে নাম এলো থিয়াগো সিলভার