সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ১১:৪১ এএম
ওমান উপসাগরের হরমুজ প্রণালির কাছে ইরানের একটি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র।
রবিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের একটি পোস্ট শেয়ার করে বিবিসি। সেখানে ট্রাম্প লিখেছেন, তৌসকা নামের জাহাজটিকে থামার নির্দেশ দিলে সেটি তা অমান্য করে। তাই জাহাজটিকে জব্দ করা হয়।
এদিকে, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, জাহাজটি আটক করে যুদ্ধবিরতিকে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতার ঘটনার জবাব দেবে তারা।
এ ঘোষণার আগে হোয়াইট হাউজ নিশ্চিত করে যে, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানে আয়োজিত দ্বিতীয় দফা আলোচনায় নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তেহরান এখনও দ্বিতীয় দফা আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি। তবে এ ঘটনার পর ইরান আর আলোচনায় বসতে রাজি হবে কিনা, তা নিয়ে আবারও সংশয় শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরটিভি/এসএস