images

আন্তর্জাতিক

গভীর রাতে মদ না পেয়ে দোকান ভাঙচুর, ভিডিও ভাইরাল

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ১২:৫০ পিএম

মধ্যরাতে দোকানে গিয়ে মদ না পেয়ে ভাঙচুর করেছেন একদল তরুণ। এ ঘটনায় ওই দোকানের ম্যানেজারের মাথা ফেটে গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ভারতের নাগপুরের মানেভাড়া চকের একটি মদের দোকানে এ ঘটনা ঘটে।

‘মহারাষ্ট্র বন্ধু নিউজ’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

চুরি করতে গিয়ে মাথা আটকে গেল চোরের, অতঃপর...

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মদের দোকানে ঢুকে সেখানকার ম্যানেজারকে মারধর করছেন তরুণরা। কেউ মদের বোতল ভেঙে ফেলছেন, কেউ আবার ম্যানেজারকে মারার জন্য টেবিলের ওপর উঠে পড়ছেন। মারধর করতে করতে ম্যানেজারের জামা ছিঁড়ে ফেলেন তারা।
হঠাৎ এক তরুণ ম্যানেজারের দিকে মদের বোতল তাক করে ছুড়ে মারেন। কাচের বোতল ভেঙে ম্যানেজারের মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। তবুও মারধর চালিয়ে যান তরুণরা। সূত্র: আনন্দবাজার

আরটিভি/এমএইচজে