images

আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের পথে আরও একটি মার্কিন রণতরি

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১০:০৩ এএম

মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ। রণতরীটি ইতিমধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের বা সেন্টকমের আওতাধীন এলাকায় প্রবেশ করেছে বলে নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ রণতরীটির একটি ছবি শেয়ার করে এই তথ্য নিশ্চিত করে। খবর বিবিসির।

নিমিটজ-শ্রেণীর এই সুপারক্যারিয়ারটি বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে বলে জানানো হয়েছে। এই রণতরীটি ওই অঞ্চলে থাকা বর্তমান নৌবহরের সঙ্গে যোগ দেবে নাকি অন্য কোনো জাহাজের পরিবর্তে আসছে, সে বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে। সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের অধীনে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফোর্ড। 

আরও পড়ুন
7

ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ

সামরিক বিশ্লেষকদের মতে, রণতরীটির এই উপস্থিতি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে একটি বড় বার্তা হিসেবে গণ্য হতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল অনুযায়ী, এ ধরণের মোতায়েন অনেক সময় পাল্টা কোনো শক্তির উপস্থিতিকে নিয়ন্ত্রণ করতে বা মিত্রদের সুরক্ষা নিশ্চিত করতে করা হয়ে থাকে।

উল্লেখ্য, ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ কেবল একটি জাহাজ নয়, এটি একটি পূর্ণাঙ্গ ভাসমান নৌ-ঘাঁটি। এর সঙ্গে প্রচুর যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং নিরাপত্তা প্রহরীরা থাকেন। 
 
আরটিভি/এআর