ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভারত সরকার।

বৃহস্পতিবার (২৩ এপিল) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। খবর ইকোনমিক টাইমসের।

তবে এই নির্দেশনা এমন এক সময় এলো যখন ইরান ও ভারতের মধ্যে পুনরায় বিমান চলাচল শুরুর প্রক্রিয়া নিয়ে ইতিবাচক আলোচনা চলছিল।

প্রতিবেদনে জানানো হয়, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আকাশপথের অনিশ্চয়তা বিবেচনা করে নাগরিকদের এই সতর্কতা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ভারতীয় নাগরিককে ইরান ভ্রমণ না করার জন্য কঠোরভাবে মানা করা হয়েছে। আকাশপথ কিংবা স্থলপথ কোনো মাধ্যম ব্যবহার করেই নতুন করে দেশটিতে প্রবেশ না করার জন্য বলা হয়েছে। যারা বর্তমানে সেখানে অবস্থান করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

ভারতীয় দূতাবাস তাদের নির্দেশনায় আরও জানিয়েছে, নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে প্রস্থান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রস্থান প্রক্রিয়ায় বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসের পরামর্শ মেনে চলার বিকল্প নেই। বিশেষ করে স্থল সীমান্ত ব্যবহারের ক্ষেত্রে দূতাবাসের নির্ধারিত পথগুলো অনুসরণ করার জন্য বলা হয়েছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা বা দূতাবাসের সঙ্গে সমন্বয় ছাড়া আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর না হতে সতর্ক করা হয়েছে। কারণ এতে লজিস্টিক ও নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনা অনেক বেশি।

চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা ব্যবহারে যে বিধিনিষেধ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই নিরাপত্তা ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে ভারত সরকার তার নাগরিকদের জীবনের নিরাপত্তাকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গত ফেব্রুয়ারি মাস থেকে এই অঞ্চলে সংঘাতের আঁচ বাড়তে শুরু করলে ভারত সরকার পর্যায়ক্রমে বেশ কয়েকটি সতর্কতামূলক নির্দেশনা জারি করেছিল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
ভারতীয়দের গ্রিন কার্ডের পথ আটকাল ট্রাম্প প্রশাসন
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী