images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

মিশর–তুরস্কের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক যোগাযোগ 

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ১০:০৫ এএম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন।

রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আলোচনায় কূটনৈতিক উদ্যোগ, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

আরও পড়ুন
Web-Image

কলম্বিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১৪ জনের

অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা প্রক্রিয়ার সর্বশেষ অগ্রগতি গুরুত্ব পায়। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ফিদান একই ইস্যুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও কথা বলেন।

বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন আলোচনার ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক নিয়েই এসব আলোচনা চলছে।


আরটিভি/জেএমএ