images

আন্তর্জাতিক

কুয়ালালামপুরের ৫ নারীকে শ্লীলতাহানির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৪:০৫ পিএম

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একাধিক এমআরটি ও এলআরটি স্টেশনে অন্তত পাঁচজন নারীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগে ৪১ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

বুধবার (৬ মে) কুয়ালালামপুর পুলিশের প্রধান ফাদিল মারসুস এক বিবৃতিতে জানান, গত ২৭ এপ্রিল দুপুর পৌনে ১২টার দিকে মালুরি এমআরটি স্টেশন এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশের তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কুয়ালালামপুরের চান সো লিন এলআরটি স্টেশন, মালুরি চেরাস এবং তামান মিদাহ এমআরটি স্টেশনে ২১ থেকে ২৮ বছর বয়সী পাঁচজন নারীর সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছেন।

আরও পড়ুন
india-navy

বিপদে পরা ভারতীয় জাহাজকে সাহায্য করতে এগিয়ে গেলো পাকিস্তানী জাহাজ

দীর্ঘ তদন্তের পর তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার (৫ মে) কুয়ালালামপুর আদালতে হাজির করা হয়। আদালতে তার বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৫৪ ধারায় পাঁচটি পৃথক শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড, বেত্রাঘাত বা এই দণ্ডগুলোর যেকোনো দুটি হতে পারে।

আরটিভি/এসকে