ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিপদে পড়া ভারতীয় জাহাজকে সাহায্য করতে এগিয়ে গেল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০২:০২ পিএম
ছবি: সংগৃহীত

আরব সাগরে আটকে পড়া একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজের বিপদ সংকেতে সাড়া দিয়ে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী।

পাকিস্তানি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘এমভি গৌতম’ নামের জাহাজটি ওমান থেকে ভারতের উদ্দেশে যাওয়ার পথে গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণে সমুদ্রে অচল হয়ে পড়ে। পরে জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হলে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হয়।

এ ঘটনায় মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) ইসলামাবাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চায়। এর পর পাকিস্তান নৌবাহিনী ‘পিএমএসএস কাশ্মীর’ নামের একটি জাহাজ মোতায়েন করে উদ্ধার অভিযানে অংশ নেয়।

উদ্ধার অভিযানে জাহাজটির ক্রুদের খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়। জাহাজটিতে ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাগরিক ছিলেন বলে জানা গেছে। বর্তমানে জাহাজটির অবস্থা স্থিতিশীল এবং ক্রুরা নিরাপদে রয়েছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে উদ্ধার অভিযানের দৃশ্য দেখা গেছে, যেখানে পাকিস্তান নৌবাহিনীর সদস্যদের সহায়তা কার্যক্রম চালাতে দেখা যায়।

আরও পড়ুন

এর আগে গত মাসেও উত্তর আরব সাগরে আরেকটি বাণিজ্যিক জাহাজ ‘এমভি গোল্ড অটাম’ থেকে বিপদ সংকেত পেয়ে ১৮ জন ক্রুকে উদ্ধার করে পাকিস্তান নৌবাহিনী। ওই জাহাজের ক্রুদের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন।

পাকিস্তান নৌবাহিনী জানায়, মানবিক দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক সমুদ্রসীমায় বিপদে পড়া জাহাজগুলোর সহায়তায় তারা সবসময় প্রস্তুত রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার, পলাতক ইনফ্লুয়েন্সারের ভিডিও বার্তা
ভারতের উত্তর প্রদেশের লখনউতে প্রেমিককে হত্যার অভিযোগ অস্বীকার করে ভিডিও বার্তা প্রকাশ করেছেন পলাতক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে।
বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার, পলাতক ইনফ্লুয়েন্সারের ভিডিও বার্তা
স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ বলছে ইরান, বন্ধে মরিয়া সরকার
যুদ্ধের মধ্যে ইন্টারনেটের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত দিয়েছে ইরান।
স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ বলছে ইরান, বন্ধে মরিয়া সরকার
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
আরও পড়ুন
পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত