images

আন্তর্জাতিক

হঠাৎ তাইওয়ানের কড়া প্রতিক্রিয়া 

শনিবার, ১৬ মে ২০২৬ , ০২:৩০ পিএম

তাইওয়ান শনিবার বলেছে যে তারা একটি ‘স্বাধীন’ রাষ্ট্র। এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতান্ত্রিক এই দ্বীপটিকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছিলেন।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতিরই অংশ। এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এ বিষয়টি পুনর্বিবেচনা করছেন।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাইওয়ান-যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রির বিষয়টি শুধু তাইওয়ান রিলেশনস অ্যাক্টে স্পষ্টভাবে উল্লেখিত মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতিই নয়, বরং এটি আঞ্চলিক হুমকির বিরুদ্ধে যৌথ প্রতিরোধের একটি উপায়ও।

আরও পড়ুন
21

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কিনবে চীন

ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার একদিন পর এমন কড়া ভাষায় বিবৃতি দিলো তাইওয়ান। ওই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে স্বশাসিত দ্বীপটির প্রতি সমর্থন না দেওয়ার আহ্বান জানান। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে।

আরটিভি/এসএস