ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কিনবে চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০২:১৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ২০০টি উড়োজাহাজ কিনতে চীন রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে এই ক্রয়ের পরিমাণ বেড়ে সর্বোচ্চ ৭৫০টিতে দাঁড়াতে পারে বলেও উল্লেখ করেন তিনি। কেনা হতে যাওয়া এসব বিমানে যুক্তরাষ্ট্রের ‘জিই অ্যারোস্পেস’-এর তৈরি ইঞ্জিন ব্যবহার করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) মার্কিন রাষ্ট্রপতির সরকারি বিমান ‘এয়ার ফোর্স ওয়ানে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প নিজেই এই বড় চুক্তির খবর দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চুক্তিতে প্রাথমিকভাবে প্রায় ২০০টি বিমান রয়েছে। এগুলো যদি ভালো পারফর্ম করে, তবে অর্ডারের সংখ্যা ৭৫০টি পর্যন্ত পৌঁছাতে পারে।’ তবে কোন মডেলের বিমান কেনা হচ্ছে কিংবা কবে নাগাদ এগুলো সরবরাহ করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

চীনা সরকার কিংবা বোয়িং কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে চুক্তিটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে তা সংকটে থাকা বোয়িংয়ের জন্য বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হবে। কারণ বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার কারণে সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিশাল বাজারে মার্কিন এই প্রতিষ্ঠানটি অনেকটাই পিছিয়ে পড়েছিল।

আরও পড়ুন

সম্প্রতি বেইজিং সফরে যাওয়া মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্ট। ওই সফরে চীনের বাজারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য ও সেবা বিক্রির জন্য জোর তৎপরতা চালানো হয়। তবে ট্রাম্পের ঘোষিত এই ২০০টি বিমানের মধ্যে কতগুলো একদম নতুন অর্ডার এবং কতগুলো আগের পুরোনো অর্ডারের অংশ, তা এখনো স্পষ্ট নয়। চীনের বাণিজ্য সম্পর্ক নিয়ে অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন, অতীতেও পশ্চিমা দেশগুলোর শীর্ষ নেতাদের সফরের সময় নতুন অর্ডারের পাশাপাশি পুরোনো প্রতিশ্রুতিগুলোকেও একসঙ্গে বড় বাণিজ্য চুক্তি হিসেবে ঘোষণা করার নজির রয়েছে বেইজিংয়ের।

বাজার বিশ্লেষকদের মতে, এত বড় অর্ডার চীনের দ্রুত বাড়তে থাকা বিমান পরিবহন খাতের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে চীনের নিজস্ব প্রতিষ্ঠান সিওএমএসি-এর তৈরি ‘সি৯১৯’ উড়োজাহাজের উৎপাদন এখনো প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে না পারায় চীনকে বিদেশি বিমানের ওপরই ভরসা করতে হচ্ছে। এ ছাড়া এই চুক্তি বোয়িংকে তাদের প্রধান ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের সঙ্গে প্রতিযোগিতায় ব্যবধান কমাতেও সাহায্য করবে। গত কয়েক বছরে চীনের বাজারে এয়ারবাস বেশ সুবিধাজনক অবস্থানে চলে গেছে।

উড়োজাহাজ খাতভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইবিএর হিসাব অনুযায়ী, যদি এই অর্ডারের ৮০ শতাংশই বোয়িংয়ের ‘ম্যাক্স’ সিরিজের বিমান হয়ে থাকে, তবে ২০০টি বিমানের সম্ভাব্য বাজারমূল্য হতে পারে ১৭ থেকে ১৯ বিলিয়ন মার্কিন ডলার। বিপুল অঙ্কের এই চুক্তি মার্কিন অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
আরও পড়ুন
ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য