মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৮:৪১ পিএম
ভারতে মেট্রোস্টেশনে তরুণ-তরুণীর অশ্লীলতার এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিও দেখে সমালোচনায় বেড়েই চলছে।
ঘটনাটি বেঙ্গালুরুর মাদাভারা মেট্রো স্টেশনের। ভাইরাল হওয়া ওই ভিডিওটি মাত্র দেড় মিনিটের।
ওই ভিডিওতে দেখা গেছে, এক তরুণী দাঁড়িয়ে রয়েছেন। তার পরনে সাদা রঙের টি-শার্ট ও মানানসই ট্রাউজার। তার ঠিক পিছনদিকে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক।
ওই যুবক ধীরে ধীরে তরুণীর টি-শার্টের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দেন। এরপর হাত দেন স্পর্শকাতর স্থানে। তরুণী স্পষ্ট বুঝতে পারছেন ওই যুবক কী করছেন।
তবে তিনি যে যুবকের স্পর্শ উপভোগ করছেন, তা ভিডিওতেই ধরা পড়া তরুণীর অভিব্যক্তিতেই স্পষ্ট। তবে শুধু স্টেশন নাকি মেট্রোর ভিতরেও যুগল এই অশ্লীলতা চালিয়ে গিয়েছিলেন কিনা, তা অবশ্য ওই ভিডিওতে দেখা যায়নি।
এই ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার হওয়ামাত্রই ভাইরাল। নেটিজেনদের একাংশ এই ভিডিওটি দেখেই সমালোচনায় মুখর হয়েছেন। তারা এতই রেগে গিয়েছেন যে ওই যুগলের শাস্তির দাবি করতেও ছাড়েননি।
আবার কারও কারও আক্ষেপ, দিল্লির সঙ্গে বেঙ্গালুরুর কোনও তফাৎ থাকল না। আবার কোনও কোনও নেটিজেন ওই যুগলের শিক্ষাদীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। কীভাবে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে এই কাজ করা সম্ভব, সে প্রশ্নও তোলেন কেউ কেউ। তবে রসিক নেটিজেনের তো আর অভাব নেই।
তারা খানিকটা মজার ছলেই বলছেন, হয়তো তেমন উপযুক্ত জায়গার বন্দোবস্ত করতে পারেননি যুগল, সে কারণে মেট্রো স্টেশনে এহেন কাজ করতে হয়েছে।
সূত্র: সংবাদ প্রতিদিন
আরটিভি/এসএস