images

আন্তর্জাতিক / যুক্তরাজ্য

যুক্তরাজ্যে রয়্যাল নেভির হেলিকপ্টার বিধ্বস্ত

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৬:২২ পিএম

যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি সামরিক হেলিকপ্টার ইংল্যান্ডের সাওয়ারটন ডাউন এলাকায় একটি ফাঁকা মাঠে বিধ্বস্ত হয়েছে। 

বুধবার(৩ জুন) পুলিশ জানিয়েছে, ওকেহ্যাম্পটনের কাছে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী ও জরুরি সেবা কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বিধ্বস্ত হেলিকপ্টারটি রয়্যাল নেভির এবং ওই এলাকায় সামরিক হেলিকপ্টারগুলোর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলছিল। রয়্যাল নেভির এক মুখপাত্র জানান, স্থানীয় সময় ভোর ৪টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে দুর্ঘটনার কারণ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ।

আরও পড়ুন
19

যুক্তরাজ্যে দুই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, আদালতে রোমহর্ষক বর্ণনা

দুর্ঘটনার পরপরই ভোর সাড়ে ৪টার দিকে নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি সড়ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ৩৮৬ রোডের একটি বড় অংশ দুপুর পর্যন্ত বন্ধ থাকতে পারে। এদিকে ঘটনাস্থলের কাছে অবস্থিত সাওয়ারটন ক্রস সার্ভিসেস সার্ভিস স্টেশনের কর্মীরা জানিয়েছেন, সড়ক বন্ধ থাকা এবং পুলিশি তৎপরতার কারণে বর্তমানে তাদের ব্যবসায়িক ও সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। কপ্টারে থাকা আরোহীদের ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি পুলিশ।

আরটিভি/এআর