ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্যে দুই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, আদালতে রোমহর্ষক বর্ণনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের ফোর্ডিংব্রিজে দুটি পৃথক ঘটনায় দুই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে অভিযুক্ত তিন কিশোরকে কারাদণ্ড না দিয়ে পুনর্বাসন ও নিবিড় নজরদারির নির্দেশ দিয়েছেন আদালত। ২০২৪ এবং ২০২৫ সালে সংঘটিত এই নৃশংস ধর্ষণের ঘটনাগুলো ওই কিশোরেরা মোবাইলে ভিডিও করেছিল। সেই ফুটেজে তাদের একে অপরকে হাসাহাসি ও উৎসাহ দিতে দেখা গেছে। সাউদাম্পটন ক্রাউন কোর্টের বিচারক নিকোলাস রোল্যান্ড এই আদেশ দেন।

বৃহস্পতিবার (২১ মে) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রথম ঘটনার শিকার ১৫ বছর বয়সী এক কিশোরী স্ন্যাপচ্যাটের মাধ্যমে এক কিশোরের সঙ্গে পরিচিত হয়েছিল। পরে দেখা করতে গিয়ে সে এই ভয়াবহ পরিস্থিতির শিকার হয়। রিভার অ্যাভনের কাছের একটি আন্ডারপাসে তাকে তিনবার ধর্ষণ করা হয়। বিচার চলাকালীন আদালত জানতে পারেন, মেয়েটি সেই সময় প্রচণ্ড আতঙ্কিত ছিল এবং তাকে নদীতে ফেলে দেওয়া হতে পারে বলে ভয় পাচ্ছিল। কিশোররা এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভুক্তভোগী কিশোরীকে পরবর্তীতে আরও নানাবিধ কুরুচিপূর্ণ বার্তার সম্মুখীন হতে হয়।

দ্বিতীয় ঘটনায়, ১৪ বছর বয়সী আরেক কিশোরীকে ফোর্ডিংব্রিজ রিক্রিয়েশন গ্রাউন্ডে ছুরির ভয় দেখিয়ে একটি মাঠে নিয়ে গিয়ে তিনবার ধর্ষণ করা হয়। তদন্তে কোনো ছুরি উদ্ধার করা সম্ভব না হলেও ফরেনসিক পরীক্ষায় ভুক্তভোগী কিশোরীর পোশাকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুন

বিচারক নিকোলাস রোল্যান্ড মামলার রায়ে ১৫ বছর বয়সী দুই কিশোরকে তিন বছরের ‘ইয়ুথ রিহ্যাবিলিটেশন অর্ডার’ প্রদান করেন, যার মধ্যে নিবিড় নজরদারি ও বিশেষ তত্ত্বাবধান অন্তর্ভুক্ত থাকবে। অন্য ১৪ বছর বয়সী কিশোরকে দেড় বছরের জন্য প্রবেশন তত্ত্বাবধানের নির্দেশ দেওয়া হয়।

বিচারক তার পর্যবেক্ষণে বলেন, ‘আমাদের উচিত শিশুদের অপ্রয়োজনীয়ভাবে অপরাধী হিসেবে চিহ্নিত করা এড়িয়ে চলা এবং তাদের আচরণ ও সমাজে তাদের পুনরায় একীভূত হওয়ার প্রক্রিয়াটি বোঝা।’ তিনি আরও উল্লেখ করেন, এই অপরাধ সংঘটনের ক্ষেত্রে সমবয়সীদের নেতিবাচক চাপ একটি বড় ভূমিকা পালন করেছে।

শুনানির সময় প্রথম ভুক্তভোগী কিশোরী আদালতে নিজের লেখা একটি কবিতা পাঠ করে, যেখানে সে তার চরম মানসিক বিপর্যয়ের কথা তুলে ধরে বলে, সে আর বেঁচে থাকতে চায় না। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত অভিযুক্ত কিশোরদের মায়েদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এই রায় নিয়ে স্থানীয় মানবাধিকার ও নারী অধিকার সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...