images

প্রবাস / আন্তর্জাতিক

চিকিৎসার জন্য দিল্লি গিয়ে অগ্নিকাণ্ডে নিহত ১ বাংলাদেশি 

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০১:১৮ এএম

নয়াদিল্লির মালভিয়া নগরে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. নুরুল আমিন (৪৪) না‌মে এক বাংলা‌দে‌শি নাগ‌রিক নিহত হয়েছেন।

বৃহস্প‌তিবার (৪ জুন) রা‌তে বাংলা‌দেশ হাইক‌মিশন, নয়াদি‌ল্লি এক বার্তায় এ তথ‌্য জা‌নায়।

হাইক‌মিশন জানায়, ৪ জুন সন্ধ্যা পর্যন্ত বুধবা‌র সকা‌লের আগুনে দুটি বাংলা‌দে‌শি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে থাকা উভয় পরিবারই নিকটবর্তী ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিতে দিল্লিতে ছিলেন। 

সাত দেশের ২২ জন নাগরিকের মধ্যে যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তা‌দের একজন মো. নুরুল আমিন (৪৪)। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন মৃতের মর‌দেহ দ্রুততম সময়ে প্রত্যাবাসনের চেষ্টা কর‌ছে।

হাইকমিশন দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বৃহস্প‌তিবার সকালে, ভারতে বাংলাদেশের হাইকমিশনার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন সব বাংলাদেশি নাগরিককে দেখতে যান এবং উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের অবস্থার খোঁজখবর নেন। 

রোগী ও হাসপাতালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতালে অবস্থান করছেন। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করছেন।

আরও পড়ুন
Web-Image---Copy

৫০ বছরে পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে ১৫ দেশ 

এর আগে ভারতীয় কর্তৃপক্ষের ত‌থ্যের বরা‌তে বৃহস্প‌তিবার সকা‌লে হাইক‌মিশন জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আটজনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকেরাও হতাহত হয়েছেন। ভারতীয় নাগরিকদের মধ্যে ৯ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এছাড়া মোজাম্বিকের ২ জন, লাইবেরিয়ার ১ জন, নাইজেরিয়ার ৪ জন এবং উজবেকিস্তানের ১ জন নাগরিক নিহত হয়েছেন। আহতদের মধ্যে নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের ২ জন করে, লাইবেরিয়ার ৩ জন, নাইজেরিয়ার ১ জন এবং কাজাখস্তানের ৩ জন নাগরিক রয়েছেন। 

সব মিলিয়ে এ ঘটনায় মোট ২১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

আরটিভি/এমএইচজে