images

আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

বুধবার, ১০ জুন ২০২৬ , ০৪:৫৮ পিএম

হরমুজ প্রণালীর উপর টহলরত মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করে ইরান। এ ঘটনার জেরে মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় রাতে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এর আগে, মঙ্গলবার (৯ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প পাল্টা হামলার হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, এই হামলার জবাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এখন অপরিহার্য।

বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে, হরমুজ প্রণালীর কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং প্রণালীটির বন্দর নগরী সিরিকে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

আরও পড়ুন
trmmp

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের

জানা গেছে, প্রথম দফার হামলার কয়েক ঘণ্টা পরই ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক ও বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর দক্ষিণ ইরানের কেশম দ্বীপেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম একে তৃতীয় দফার হামলা হিসেবে উল্লেখ করেছে।

হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের গ্লোবাল অ্যাফেয়ার্স প্রতিবেদক বারাক রাভিদের উদ্ধৃতিতে জানা গেছে, হরমুজ প্রণালির আশপাশে অবস্থিত ইরানের বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, এই হামলা যুদ্ধ বন্ধে চলমান আলোচনা ব্যাহত করবে বলে ওয়াশিংটন মনে করে না। এটি মূলত একটি সতর্কবার্তা হিসেবেই পরিচালিত হয়েছে বলে দাবি করেন সেই কর্মকর্তা।

জানা গেছে, হামলার ঘোষণা দেওয়ার ঠিক আগে এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন সংবাদদাতা জোনাথন কার্লের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে ‘খুবই শক্তিশালী’।

আরটিভি/এমএম