ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৩:৩৯ এএম
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালির উপর টহলরত একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। এ হামলার দ্রুতই জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৯ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

tmp

পোস্টে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, আমাদের সামরিক বাহিনী আমাকে জানিয়েছে, হরমুজ প্রণালিতে টহল দেয়ার সময় ইরানিরা আমাদের একটি অত্যন্ত অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। হেলিকপ্টারটিতে দুজন পাইলট ছিলেন, তারা নিরাপদ ও অক্ষত আছেন। তবে যা–ই হোক না কেন, এই হামলার জবাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এখন অপরিহার্য।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপরই বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এমন পরিস্থিতিতে মার্কিন সেনাবাহিনী সেখানে টহল দিতে গেলে তাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত করে ইরান।

আরও পড়ুন

এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর আগে ইরান প্রসঙ্গে মঙ্গলবারই ট্রাম্প বলেছিলেন, আমরা চমৎকার একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছি। এ চুক্তি কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। চুক্তি সই হওয়ার দুই–তিন দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেয়া হবে। একইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা দেয়া হতে পারে।

প্রসঙ্গত, হরমুজ প্রণালির ওপর টহলরত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্তের একদিন আগে ইরান এবং ইসরায়েলের মধ্যেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ট্রাম্পের হস্তক্ষেপেই দুই দেশ হামলা বন্ধ করতে রাজি হয়। তবে ইরানের করা মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্তের জেরে এবার ট্রাম্পই ইরানকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। যদিও এ হামলা ও ট্রাম্পের দাবি প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেনি ইরান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে আটক শিক্ষার্থী, সমাজকর্মী ও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
ইয়েমেনের রাজধানী সানার আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি ও বিকট বিস্ফোরণের শব্দ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া কাঠামোগত চুক্তি ইরানকে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বাড়তি সময় ও সম্পদ দিয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
আরও পড়ুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ বলছে ইরান, বন্ধে মরিয়া সরকার