images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য / পাকিস্তান

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৮:৫৩ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

বৃহস্পতিবার (২ জুলাই) সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। খবর দ্য ডনের। 

তাহির আন্দ্রাবি জানায়, আগামী ৩ থেকে ৫ জুলাই ইরান ও তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আরও পড়ুন
10

খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের

তিনি আরও জানান, সফরের প্রথম পর্বে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নেবেন। এই সফরে শেহবাজ শরিফের সঙ্গে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, মন্ত্রিসভার সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা থাকবেন।

মুখপাত্র জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের নেতৃত্ব এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাবেন। পাশাপাশি এই কঠিন সময়ে ভ্রাতৃপ্রতীম ইরানি জনগণের প্রতি পাকিস্তানের সংহতি পুনর্ব্যক্ত করবেন।

উল্লেখ্য, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা শুরুর প্রথম দিনে তিনি নিহত হন। আগামী ৪ জুলাই তেহরানে তার রাষ্ট্রীয় জানাজা শুরু হবে এবং ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র মাশহাদ শহরে দাফনের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।

আরটিভি/এআর