ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম
বাগদাদের রাস্তায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি সম্বলিত বিলবোর্ড। ছবি: এএফপি

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ধরনের হামলা বা আগ্রাসন থেকে বিরত থাকার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদোল্লাহি বলেন, ‘আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনকে যেকোনো ভুল হিসাব-নিকাশ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের কঠোর জবাব দিতে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

আরও পড়ুন

এর আগের দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ করার হুমকি দেওয়ার পর তিনি বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে তেহরান।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, শেষ বিদায় অনুষ্ঠানের সময় দেশজুড়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান জানিয়েছেন, আনুষ্ঠানিকতা চলাকালীন তেহরান ও মাশহাদসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান ৮৬ বছর বয়সী খামেনি। তার শেষ বিদায়ের শোকযাত্রা ৪ জুলাই তেহরানে শুরু হবে। ৯ জুলাই নিজ শহর মাশহাদে দাফনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে। এর মধ্যবর্তী সময়ে কুম ও ইরাকেও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে বলে প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন
বিশ্বের তিন পরাশক্তির নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন: ট্রাম্প
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনকে একসঙ্গে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন: ট্রাম্প
মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে একবার ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ
মরণব্যাধি রক্তের ক্যানসারে (ব্লাড ক্যানসার) আক্রান্ত চীনের ১৮ বছর বয়সী শিক্ষার্থী ইয়াও ইংবেইয়ের শেষ ইচ্ছা পূরণ করলেন শিক্ষক ও সহপাঠীরা।
মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে একবার ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ
তাইওয়ান নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জাপানের প্রধানমন্ত্রী
তাইওয়ান ইস্যুতে ১৯৭২ সাল থেকে জাপানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
তাইওয়ান নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জাপানের প্রধানমন্ত্রী
আরও পড়ুন
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
বৈঠকে পুতিনের হাতে খামেনির গোপন চিঠি তুলে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
ঢাকায় সরকারি বাসা নেওয়া চাকরিজীবীদের কড়া হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর 
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন ঘিরে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের কড়া হুঁশিয়ারি