images

আন্তর্জাতিক

ইরানে আরও শক্তিশালী হামলা করা হবে: নেতানিয়াহু

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১০:৪৭ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি ইসরায়েলের ওপর অভিযান চালায়, তবে তার জবাবে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হামলা তাদের ওপর চালানো হবে। খবর বিবিসি।

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানের নেতাদের আমি বলতে চাই, আপনারা যদি আমাদের ওপর হামলা চালান, তাহলে পরিস্থিতি শান্ত থাকবে এমনটা ভাববেন না।

তিনি বলেন, ইরানের আগের হামলার জবাবে ইসরায়েল যে পাল্টা হামলা চালিয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হবে না। বরং তার চেয়েও বেশি শক্তিশালী জবাব দেওয়া হবে।

আরও পড়ুন
fgt

মধ্যপ্রাচ্যের আরও দুই দেশে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

তিনি আরও বলেন, আমাদের ওপর কেউ হামলা করবে আর আমরা তার দ্বিগুণ জবাব দেব না, সেই দিন শেষ।

তিনি বলেন, আমরা ইরানের তথাকথিত অ্যাক্সিস অব এভিল-এর বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিয়েছি, যারা আমাদের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধেও আমরা তেমন ব্যবস্থা নিতে থাকব। এটাই আমাদের নীতি।

আরটিভি/ এসকেডি