ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্যের আরও দুই দেশে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা চার বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুথিদের অভিযোগ, সোমবার (১৩ জুলাই) তাদের নিয়ন্ত্রিত সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি-সমর্থিত বাহিনী বিমান হামলা চালিয়েছে। এর জবাব হিসেবেই তারা এই হামলা চালায়।

যদিও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র দক্ষিণাঞ্চলের দিকে আসার সময় আকাশেই প্রতিহত করা হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ২০২২ সালের মার্চে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে এটিই হুথিদের প্রথম প্রকাশ্য ক্ষেপণাস্ত্র হামলার দাবি।

এই হামলার ফলে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে আবারও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অতীতে হুথিরা সৌদি আরবের জ্বালানি স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী জাহাজেও হামলা চালিয়েছিল।

এর আগে সোমবার হুথিরা অভিযোগ করে, সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। তারা এ ঘটনাকে স্পষ্ট আগ্রাসন আখ্যা দিয়ে পাল্টা জবাবের ঘোষণা দেয়। একই সঙ্গে, সানার বিমানবন্দরের ওপর আরোপিত অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার না করারও আহ্বান জানায়।

অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, সানার রানওয়েতে হামলার উদ্দেশ্য ছিল একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দেওয়া। সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিমানটি ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে অবতরণের চেষ্টা করছিল। পরে দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র জানান, বিমানটি শেষ পর্যন্ত হুথি-নিয়ন্ত্রিত হোদেইদা বিমানবন্দরে অবতরণ করেছে।

আরও পড়ুন

২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর ইয়েমেনে দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হয়, যা বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটে পরিণত হয়েছে। যদিও ২০২২ সালের যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটা শান্ত ছিল, সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র হামলা সেই শান্তি ভেঙে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

সূত্র: রয়টার্স

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
ভিসা শেষের পথে থাকা প্রবাসীদের সুখবর দিলেন বিমানমন্ত্রী
আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯ফ্লাইট