images

আন্তর্জাতিক / বিশেষ প্রতিবেদন

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, বাড়ছে হতাহতের সংখ্যা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৮:৩২ পিএম

Failed to load the video

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আবারও ঘটেছে রক্তক্ষয়ী জঙ্গি হামলার ঘটনা। খাইবার পখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ বা ডিএসপিসহ ১১ জন পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। 

দেশটির সংবাদমাধ্যম ডনের বরাতে বার্তাসংস্থা এপি জানিয়েছে, বুধবার(২৯ জুলাই) গভীর রাতে হাঙ্গুর খাজিনা বান্দা পুলিশ চেকপোস্টে হামলা চালায় নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যরা।  

আরও পড়ুন
21

তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রিতে আপত্তি, নেতানিয়াহুকে ট্রাম্পের হুঁশিয়ারি!

আঞ্চলিক পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ জানিয়েছেন, হামলার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা চেষ্টা করেছিলেন জঙ্গিদের প্রতিরোধ করতে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলের দিকে রওনা হলে পথেই তাদের বহরের ওপর অতর্কিত হামলা চালায় তারা। এতে একটি সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা এই বন্দুকযুদ্ধে ডিএসপি দিয়ার খানসহ ১১ জন পুলিশ সদস্য নিহত হন। তবে পুলিশের দাবি, পাল্টা অভিযানে টিটিপির অন্তত ১৫ জন সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

এদিকে একই রাতে পেশোয়ারের আরেকটি পুলিশ চেকপোস্টেও হামলা চালায় জঙ্গিরা। তবে সেখানে পুলিশের পাল্টা জবাবের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি। তবে ঘটনার পর খাইবার পখতুনখোয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এআর