images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

গাজায় মসজিদের পাশে ইসরায়েলের ড্রোন হামলা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০৫:৩৯ পিএম

গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিতে খাদিজা মসজিদের পাশে জড়ো হওয়া একদল মানুষের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

হামলার পরপরই আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য গাজার আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে বলে চিকিৎসাসূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন
8

‘আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি’: ফিলিস্তিনি অধ্যাপক

এর আগে ড্রোন হামলার খবর প্রকাশিত হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে চিকিৎসাসূত্রের বরাত দিয়ে সর্বশেষ খবরে অন্তত দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরটিভি/এআর