images

আন্তর্জাতিক / পাকিস্তান

পাকিস্তানে বন্ধ আলজাজিরার সম্প্রচার, নেপথ্যে কী

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০২:৩৩ পিএম

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বিধানসভা নির্বাচন ও সাম্প্রতিক সংঘাতের খবর প্রচারের ক্ষেত্রে ‘হলুদ সাংবাদিকতার’ অভিযোগে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

শেহবাজ শরিফের নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার কোনো আদেশ জারি না করলেও, সোমবার (৩ আগস্ট) থেকে পাকিস্তানের কোথাও আর আলজাজিরার ওয়েবসাইট খোলা যাচ্ছে না বলে তথ্য পাওয়া গেছে। খবর এনডিটিভির। 

আরও পড়ুন
Web-Image---Copy

পাকিস্তানে থানার সামনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৪

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে আলজাজিরার বিরুদ্ধে ‘মনগড়া’ তথ্য পরিবেশনের অভিযোগ এনেছে। বিবৃতিতে বলা হয়, রাজধানী মুজাফফরাবাদের কয়েকটি ভোটকেন্দ্রের সীমিত তথ্যের ওপর ভিত্তি করে আলজাজিরা চলমান নির্বাচন নিয়ে মনগড়া ও পক্ষপাতমূলক সংবাদ প্রকাশ করেছে। সরকারের মতে, বিশেষ কিছু ব্যক্তিদের বক্তব্য দিয়ে এমন প্রতিবেদন তৈরির পেছনে আলজাজিরার গভীর উদ্দেশ্য রয়েছে।

গত ২৭ জুলাই থেকে আজাদ কাশ্মীরে শুরু হওয়া বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। আন্দোলনরত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএকে) ডাকা প্রতিবাদের মুখে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আলজাজিরা এ নিয়ে এখনো কোনো মন্তব্য না করলেও পুরো ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিকদের অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সিপিজে এক বিবৃতিতে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক করা এবং সাংবাদিকদের ওপর দমন-পীড়ন বন্ধ করে স্বাধীন তথ্য প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

আরটিভি/এআর