ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে থানার সামনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০২:৪৯ এএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি পুলিশ স্টেশনের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।

রোববার (২ আগস্ট) সোয়াত জেলার কাবাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আঞ্চলিক পুলিশ কর্মকর্তা ফিদা হুসেইন জানান, নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য, আটজন সাধারণ মানুষ এবং একজন সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী রয়েছেন।

হামলার সময় ওই এলাকায় পুলিশের সমর্থনে স্থানীয় বাসিন্দাদের একটি সমাবেশ চলছিল। তবে হামলার লক্ষ্য সেই সমাবেশ ছিল কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এদিকে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।

ঘটনার পর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি হামলা বেড়েছে। বিশেষ করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা ঘটছে। পাকিস্তান সরকার এ পরিস্থিতির জন্য আফগান তালেবানকে দায়ী করে আসলেও কাবুলের তালেবান সরকার এ অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে। সূত্র: রয়টার্স

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ
পাকিস্তান তাবলিগ জামাতে নতুন আমির
সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের পরামর্শক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। 
পাকিস্তান তাবলিগ জামাতে নতুন আমির
পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন যিনি
পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আলেম মাওলানা আহমদ বাটলা। সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের পরামর্শক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন যিনি
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
২০২৫ সালের মে মাসে চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী।
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়!
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান। তোশাখানা-২ মামলায় গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হন বুশরা। ওই মামলায় দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়!
আরও পড়ুন
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ পড়লেন একাধিক তারকা
ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ