images

আন্তর্জাতিক

বিয়েতে মা’কে দাওয়াত দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ১১:৪০ পিএম

ভালো চেহারার অধিকারী না হওয়ায় লজ্জায় নিজের বিয়েতে মা-কে দাওয়াত করেননি চীনের এক বিখ্যাত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কর্মী। এ ঘটনায় ওই কর্মীকে চাকরিচ্যুত করেছেন মালিক। নেটদুনিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চুই পেইজুন গত ২১ জুলাই হেনান কুয়াংশান ক্রেন কোম্পানির গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনাটি প্রকাশ্যে আনেন। 

তিনি জানান, ওই কর্মীর দুই বছর বয়সে বাবা মারা যান। মা কষ্ট করে তাকে বড় করলেও বিয়ের সময় মায়ের উপস্থিতিকে লজ্জাজনক মনে করে তাকে আমন্ত্রণ জানাননি ওই কর্মী। বিষয়টি জানার পর চুই সরাসরি তাকে প্রশ্ন করেন, তোমার দুই বছর বয়সে বাবা মারা যাওয়ার পর মায়ের সঙ্গে এমন ব্যবহার করলে? এরপর তিনি তাকে চাকরিচ্যুত করেন।

আরও পড়ুন
15

মাঝ আকাশে হঠাৎ নিয়ন্ত্রণ হারাল ভারতীয় বিমান

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, বরখাস্ত হওয়ার পর অন্য কোথাও চাকরি না পেয়ে ওই কর্মী চুইয়ের অফিসে এসে হাঁটু গেড়ে ক্ষমা চান। কিন্তু সিদ্ধান্ত বদলাননি এই মালিক। উল্টো ভবিষ্যৎ বিবেচনায় অবসর নেওয়া ওই মাকে প্রতিষ্ঠানের লজিস্টিক বিভাগে আগের সমান বেতনে চাকরির ব্যবস্থা করে দেন চুই।

চীনে কর্মীদের প্রতি উদারতার জন্য বেশ নাম রয়েছে চুইয়ের। চলতি বছরের শুরুতে কর্মীদের বাড়ি ও অন্যান্য ঋণের বোঝা কমাতে ১৮০ মিলিয়ন ইউয়ান (প্রায় ২৫৪ কোটি রুপি) বর্ষশেষ বোনাস দিয়ে তিনি চীনের সবচেয়ে দয়ালু বস খেতাব পান। এ ছাড়া গত ১২ বছরে দরিদ্র পরিবারের ৪ হাজার ৮০০ জনের বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রায় ৩৫ মিলিয়ন ইউয়ান শিক্ষাবৃত্তি দিয়েছেন তিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরটিভি/এমএম