সোমবার, ১৫ জুন ২০২৬ , ০৮:৩৬ এএম
দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বহুল কাঙ্ক্ষিত এই শান্তিচুক্তির বিষয়বস্তু নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করেনি কোনো পক্ষ। তবে, চুক্তির বিস্তারিত প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তাদের দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তিচুক্তিতে সন্নিবেশিত থাকছে ১৪টি বিষয়।
সোমবার (১৫ জুন) ভোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন। এর কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কথা নিশ্চিত করেন।
তারপর ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, খসড়ায় অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে—
মেহর নিউজ আরও জানিয়েছে, ইরানের জব্দকৃত তহবিলের অন্তত অর্ধেক মুক্তি, ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত এবং নৌ অবরোধ প্রত্যাহারের আগে চূড়ান্ত আলোচনা শুরু হবে না।
প্রতিবেদন অনুযায়ী, চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় জানান, সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।
শেহবাজ শরিফ আরও বলেন, সমঝোতা স্মারকে সম্মতি হওয়ার পর মধ্যস্থতাকারীরা এ সপ্তাহে বেশ কয়েকটি প্রাক-বাস্তবায়ন বৈঠকের আয়োজন করবেন। এসব বৈঠকে চুক্তি বাস্তবায়নের কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
তিনি জানান, শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আলোচনায় সহায়তার জন্য কাতারকেও ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
আরটিভি/এসএইচএম