images

মধ্যপ্রাচ্য

ভিসা নিয়ে ৬ দেশের জন্য আরব আমিরাতের সুখবর

শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১:৫৬ এএম

বিদ্যমান অন-অ্যারাইভাল ভিসা প্রকল্পে নতুন ৬টি দেশকে যুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলো হলো ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (২৬ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। খবর গালফ নিউজের

মন্ত্রণালয়ের বিবৃতির তথ্য অনুযায়ী, এই ছয় দেশের দর্শনার্থী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ২ ক্যাটাগরির অন-অ্যারাইভাল ভিসা প্রকল্প চালু করা হয়েছে— ১৪ দিনের এবং ৬০ দিনের। দর্শনার্থীরা এই দুই ক্যাটাগরির যে কোনো একটির জন্য আবেদন করতে পারবেন। ১৪ দিনের ভিসার জন্য ১০০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৩৪১ টাকা) এবং ৬০ দিনের ভিসার জন্য ২৫০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৩৫১ টাকা) ফি হিসেবে ধার্য করেছে আমিরাতের সরকার।

আরও পড়ুন
soudi

তিন দেশের ওপর সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা

এতদিন পর্যন্ত মোট ৩৫টি দেশের দর্শনার্থীদের অন-অ্যারাইভাল ভিসা দিতো আমিরাত। এই দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন জোটের ২৭টি দেশ। এবার এই তালিকায় অন্তর্ভুক্ত হলো ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক জনগণ পর্যায়ে সম্পর্ক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ সংযুক্ত আরব আমিরাত। এই ৬ দেশের দর্শনার্থীরা যাতে আমিরাতের সংস্কৃতি, বিশ্বমানের পর্যটন, গতিশীল অর্থনীতি, আকর্ষনীয় বাণিজ্য পরিবেশ এবং বৈশ্বিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত অবকাঠামো সম্পর্কে ধারণা লাভ করতে পারেন— সেজন্যই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরটিভি/এসএইচএম