ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

তিন দেশের ওপর সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১১:১১ এএম
ফাইল ছবি

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদানে নাগরিকদের ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সৌদি আরব। একইসঙ্গে এই তিন দেশ থেকে আগত ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান এবং সৌদি আরবে প্রবেশ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা শুধু সরাসরি ওই তিন দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেই নয়, তৃতীয় কোনো দেশ হয়ে আসা এমন ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যারা সৌদি আরবে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন।

সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওয়েকায়া জানিয়েছে, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দেশটির স্বাস্থ্য নজরদারি ও মহামারি প্রতিরোধ ব্যবস্থা দেশীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন

এছাড়া, ইবোলা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র—রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়া কার্যক্রম শক্তিশালী করা।

ওয়েকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা চালুর পর থেকে দেশে এখন পর্যন্ত ইবোলার কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে এবং পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সুপারিশ হালনাগাদ করা হবে।

একইসঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুন লেগেছে।
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
আরও পড়ুন
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা