images

ভারত

বিএসএফের ক্যাম্পে আগুন, এক সদস্যের মৃত্যু

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৩:০০ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী— বিএসএফের ক্যাম্পে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন রাম সিং নামে এক বিএসএফ সদস্য। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা অন্তর্গত হিঙ্গলগঞ্জের ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন সকালে হিঙ্গলগঞ্জ থানার বড় বাঁকড়া এলাকায় বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পের জ্বালানির ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। তীব্র আগুনে ওই সময় ঘরের মধ্যে আটকা পড়ে দগ্ধ হন রাম সিং। পরে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
13

এবার ইরানি তেল ক্রয়কারীদের হুমকি দিলো যুক্তরাষ্ট্র 

বিএসএফ ক্যাম্পে হঠাৎ আগুন দেখে হিঙ্গলগঞ্জ থানা এবং দমকলে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শর্ট সার্কিট থেকে পেট্রোলের মেশিনে আগুন লেগে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও ঠিক কী কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখছে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ।

আরটিভি/এসএইচএম