ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার ইরানি তেল ক্রয়কারীদের হুমকি দিলো যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ পিএম
ফাইল ছবি

ইরানের অর্থনীতির মূল চালিকাশক্তি জ্বালানি তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করতে এবার আমদানিকারক দেশগুলোর ওপর চড়াও হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যেসব দেশ বা প্রতিষ্ঠান ইরানের তেল কিনবে, তাদের ওপর ‘দ্বিতীয় পর্যায়ের’ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থানের প্রধান লক্ষ্য হলো চীন, যারা বর্তমানে ইরানের উৎপাদিত তেলের প্রায় ৮০ শতাংশের ক্রেতা। অর্থমন্ত্রী বেসেন্ট জানিয়েছেন, কেবল ইরান নয়, যারা তেহরানকে অর্থ দিয়ে সাহায্য করবে তারাও ওয়াশিংটনের রোষানল থেকে বাঁচতে পারবে না।

আরও পড়ুন

মার্কিন অর্থমন্ত্রী জানান, চীনকে সতর্ক করতে ইতোমধ্যে দেশটির দুটি বড় ব্যাংককে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওই চিঠিতে জানানো হয়, যদি কোনো ব্যাংক হিসেবে ইরানি মুদ্রা পাওয়া যায় কিংবা ইরানের অর্থপ্রবাহে কোনো ব্যাংকের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে সেই প্রতিষ্ঠানকেও মার্কিন নিষেধাজ্ঞার কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

বেসেন্ট বলেন, হরমুজ প্রণালিতে আমাদের যে নৌ-অবরোধ চলছে, তার ফলে চীন শেষ পর্যন্ত ইরানি তেল কেনা থেকে বিরত থাকতে বাধ্য হবে বলে আমরা বিশ্বাস করি।

এদিকে, হরমুজ প্রণালিতে চলমান অবরোধের মধ্যেই বুধবার ইরানের তেল খাতের ওপর আরও বড় আঘাত হেনেছে ওয়াশিংটন। ইরানের তেল পরিবহন অবকাঠামো এবং এর সঙ্গে যুক্ত অন্তত দুই ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা