images

চাকরি

অস্ট্রেলিয়া হাইকমিশনে চাকরির সুযোগ, বছরে বেতন ৫৫ লাখ টাকা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৯:০১ এএম

ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশের অধীনে অস্ট্রেলিয়ান বাণিজ্য ও বিনিয়োগ কমিশন (অস্ট্রেড) ঢাকায় একটি গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান
অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশ

পদের নাম
উল ও তুলা খাতের ব্যবসা উন্নয়ন পরিচালক 

কর্মস্থল
ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশনের কার্যালয়

চাকরির ধরন
স্থায়ী চাকরি

আরও পড়ুন
grameen-university

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

মূল দায়িত্ব
বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বস্ত্র খাত সম্পর্কে বিশ্লেষণ করে অস্ট্রেলিয়ার উল ও তুলা শিল্পের বাজার সম্প্রসারণে কাজ করা। পাশাপাশি বাংলাদেশে ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সুযোগ বাড়াতে ভূমিকা রাখা।

শিল্প খাত
বস্ত্র, উল ও তুলা শিল্প

বেতন ও সুবিধা
এই পদে বছরে প্রায় ৫৫ লাখ ৩৭ হাজার টাকার বেশি মোট বেতন দেওয়া হবে।

যোগ্যতা
বাংলাদেশের বস্ত্র খাত সম্পর্কে ভালো ধারণা এবং সংশ্লিষ্ট শিল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ভাষাগত দক্ষতা
ইংরেজি ভাষায় লেখা ও বলায় দক্ষ হতে হবে।

নিরাপত্তা যাচাই
নিয়োগের আগে সরকারি নিরাপত্তা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। ইমেইলে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়
২৪ এপ্রিল ২০২৬, রাত ১১টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)।


আরটিভি/জেএমএ