শূন্য পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেয়া হবে। মোট ৩১টি বিভাগে অধ্যাপক থেকে লেকচারার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৬ এপ্রিলের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়োগের বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ বিশ্ববিদ্যালয়
চাকরির ধরন: বেসরকারি (বিশ্ববিদ্যালয়)
পদসমূহ: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, লেকচারার
বিভাগ সংখ্যা: ৩১টি
ফ্যাকাল্টি ও বিষয়সমূহ
স্কুল অব এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, উদ্যোক্তা উন্নয়ন , ফিন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থনীতি
স্কুল অব ইঞ্জিনিয়ারিং
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, এআই ও মেশিন লার্নিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
স্কুল অব সোশ্যাল বিজনেস
সোশ্যাল বিজনেস, মাইক্রোফিন্যান্স, ইনোভেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস
ইংরেজি, ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, এথনিক স্টাডিজ
স্কুল অব সায়েন্সেস
জীববিজ্ঞান, মলিকুলার বায়োলজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিবেশবিজ্ঞান, স্বাস্থ্যসেবা, ফিজিক্যাল সায়েন্স, নবায়নযোগ্য জ্বালানি
শিক্ষাগত যোগ্যতা ও শর্ত
লেকচারার পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সহকারী অধ্যাপক বা তার ঊর্ধ্ব পদের জন্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের জার্নাল পাবলিকেশন রয়েছে, তারা বাড়তি সুবিধা পাবেন।
প্রার্থীদের কার্যকরভাবে পাঠদান করার সক্ষমতা থাকতে হবে। পিএইচডিধারীদের ক্ষেত্রে গবেষণার সম্ভাবনা থাকতে হবে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকার খাতে।
বেতন ও সুবিধা
বাজারমান অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
যোগ্য প্রার্থীদের ই–মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে: recruitment@grameenu.ac। এখানে ক্লিক করে বিস্তারিত আবেদন করুণ।
আবেদনের শেষ তারিখ: ২৬ এপ্রিল ২০২৬
আরটিভি/এমএস/এসকে




