রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ০৭:৪৮ পিএম
অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড ‘এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম’ পদে ৩০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে নগদ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | নগদ লিমিটেড |
| পদের নাম | এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম |
| পদসংখ্যা | ৩০ জন |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | নারী-পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক অথবা সমমান |
| অভিজ্ঞতা | প্রযোজ্য নয় |
| বেতন ও অন্যান্য সুবিধা | বেতন-১২,৫০০ টাকা ও অন্যান্য সুবিধা- আলোচনা সাপেক্ষে |
| বয়সসীমা | ১৯-২৫ বছর |
| সূত্র | বিডিজবস |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১৭ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২ মে ২০২৬ তারিখ পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন নগদ লিমিটেড।
আরটিভি/ এমএ