ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ১ লাখ ৪৯ হাজার টাকা বেতনে নিয়োগ, আবেদন ফ্রি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে (এপিএসসিএল) উচ্চ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন ও মেইনটেন্যান্স) পদে একজন দক্ষ কর্মকর্তা নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ফ্রি এবং কোনো আবেদন ফি লাগবে না।

প্রতিষ্ঠানের নাম: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে (এপিএসসিএল)

পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন ও মেইনটেন্যান্স)

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন

অন্যান্য যোগ্যতা: সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পর্যায়ে (জাতীয় বেতন স্কেল গ্রেড–৪ বা তার উপরে) বিদ্যুৎ খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: রাষ্ট্রায়ত্ত কোম্পানির ক্ষেত্রে ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমমানের পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেসরকারি খাতের আবেদনকারীদেরও স্বনামধন্য প্রতিষ্ঠানে অন্তত ১৮ বছরের অভিজ্ঞতা এবং সিনিয়র নেতৃত্বের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বা বিতরণ খাতে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৬ এপ্রিল ২০২৬ তারিখে ন্যূনতম ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বেতন: ১ লাখ ৪৯ হাজার টাকা

কর্মস্থল: আশুগঞ্জ

নিয়োগের মেয়াদ: প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে (সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর)। যোগ্যতার ভিত্তিতে আরও দুই দফা তিন বছর করে নবায়নযোগ্য।

অন্যান্য সুবিধা: নির্ধারিত বেতনের সঙ্গে বাসাভাড়া, দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা এবং আয়কর সম্পূর্ণভাবে কোম্পানি বহন করবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে নির্ধারিত ফরমে, যা এপিএসসিএলের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল), নাভানা রহিম আরডেন্ট (লেভেল–১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা–১০০০ ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ছয় জেলায় কর্মী নিয়োগ দেওয়া হবে।
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউটে (আরআরআই) ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি হয়েছে। দুই ধাপে মোট ১২ জনকে এ সুযোগ দেওয়া হবে।
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি।
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা
আরও পড়ুন
গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা
নতুন কাঠামোয় আজ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, পাবেন না যারা
সরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত
কবি ও সাংবাদিক রথো রাফি মারা গেছেন